সিলেটটুডে ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০১৭
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মো. শামীম আহমদ বলেন, গবেষণা ছাড়া শিক্ষকতা পূর্ণতা পায় না। তাই শিক্ষকদের জ্ঞান অন্বেষণে নিরন্তর কাজ করতে হবে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 'এস-এ' কমিটি আয়োজিত 'টিম বিল্ডিং ওয়ার্কশপ' এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুগোপযোগী শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের স্বপ্ন ও উদ্দেশ্যর সাথে মিল রেখে এসআইইউকে এগিয়ে যেতে হবে।
হিক্যাপ প্রোজেক্টের অধীনে 'এস-এ' কমিটির এ কর্মশালার উদ্বোধনী পূর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন। ইংরেজি বিভাগের এসএ কমিটির প্রধান সৈয়দ হাসান মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন 'এসএ' কমিটির সদস্য ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।
উদ্বোধনী পূর্বে উপস্থিত ছিলেন কী নোট স্পীকার শাবিপ্রবির অধ্যাপক ড. আশরাফুল আলম, এসআইইউ এর আইকিউএসি এর পরিচালক একরামুল ফারুক, অতিরিক্ত পরিচালক মশিউর রহমান, প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রধান মাহবুব ইবনে সিরাজ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, ভারপ্রাপ্ত রেজিস্টার নসরত আফজা চৌধুরী, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, বিবিএ এর প্রধান আবু সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় 'এসএ' কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পর্যালোচনা করা হয়।