Sylhet Today 24 PRINT

২১ জানুয়ারি সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সিলেট শাখার দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২১ জানুয়ারি, শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ।

এছাড়া দিনব্যাপি সম্মেলনের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

সম্মেলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে উদবোধন সকাল ১০টায়, শোভাযাত্রা সকাল ১০টা ৫ মিনিটে, সম্মেলন সংগীত সকাল সাড়ে ১০টায়, আলোচনা সভা বেলা ১১টায়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় সভাপতির মতবিনিময় বেলা সাড়ে ১১টায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৫টায়।

সম্মেলনের সার্বিক সফলতায় সকল প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি নাজনীন হোসেন ও সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.