Sylhet Today 24 PRINT

আইনজীবীর সমিতির নবনির্বাচিত কমিটিকে শামসুর রহমান ফাউন্ডেশনের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছেন সামাজিক উন্নয়নমুলক সংগঠন শামসুর রহমান ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে ২নং বারের কার্যালয়ে আইনজীবী সমিতির সভা কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি এড. মোহাম্মদ লালা, সহসভাপতি-২ এড. জেবুন নাহার সেলিম, সাধারণ সম্পাদক এড. হোসেন আহমদসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও প্রকাশক জিবলু রহমান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এড. দেলোয়ার হোসেন দিলু, এড. আকমল খান, এড. আব্দুল গাফফার, এড. নোমান মাহমুদ, এড. এ এস এম আব্দুল গফুর, এড. আক্তার উদ্দিন, এড. দিলরুবা বেগম কামালী, এড. আল আসলাম মুবিন, এড. লিয়াকত আলী, এড. নূর আহমদ, গীতিকবি মাহমুদ শিকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.