Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাথর শ্রমিক নিহতের প্রতিবাদে সিলেটে বাপা’র নাগরিক বন্ধন বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২৫ জানুয়ারী, ২০১৭

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে নাগরিক বন্ধন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা।

সিলেটের কোম্পানীগঞ্জের শারফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে একাধিক শ্রমিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে এ নাগরিক বন্ধন কর্মসুচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে সিলেটের পাহাড়-নদী ধ্বংস করে পাথর লুটপাটের বিরামহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তুলতে সকল সচেতন নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.