Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে শীতার্তদের জন্য ইউনাইটেড বৈশাখী ক্লাবের চাদর বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

জকিগঞ্জের পৌর এলাকার আলমনগরে শীতার্ত মানুষের হাতে উষ্ণতার চাদর তুলে দিয়েছে ইউনাইটেড বৈশাখী ক্লাবের সদস্যরা। এ উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ক্লাবের সভাপতি জাকারিয়া কবির জাহাঙ্গীরের সভাপতিত্বে সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্কেটের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

ক্লাবের সিনিয়র সদস্য এসএম শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, সংবর্ধিত অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আমিনুর রশীদ শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক আল মামুন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজন শর্মা। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্র শর্মা। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ সভাপতি এম এ সালাম, সমাজসেবী আলী আহমদ, সংগঠক আব্দুস সালাম।

বক্তারা বলেন তিন দশক আগে ইউনাইটেড বৈশাখী প্রতিষ্ঠার পর থেকে মানবিক ও সামাজিক নানা কর্মসূচি পালন করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.