Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামের পূর্ব মাঠে আমরা নতুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম শামছুল ইসলাম সমছু স্মরণে ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়।

আমরা নতুন স্পোর্টিং ক্লাবের সভাপতি সেবুল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজির উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, মোগলাবাজার ট্রাক সমিতির সভাপতি নানু মিয়া, ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার সমছ উদ্দিন, উইনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আজমল আলী, ময়না মিয়া, বেলাল আহমদ, আলী হোসেন, দলাই মিয়া, যুবনেতা বাবুল মিয়া, ক্লাবের সহ-সভাপতি ফখর উদ্দিন আহমদ, খলিলুর রহমান, তাজিব উদ্দিন, অর্থ সম্পাদক আইন উদ্দিন, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক তারেক আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন।

উদ্বোধনী খেলায় তাজ ট্রেডার্স খালোমুখ বাজার বনাম শেষ বিকেলে চমক নওয়াই এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তাজ ট্রেডার্স খালোমুখ বাজার ৪-১ গোলে বিজয় লাভ করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.