Sylhet Today 24 PRINT

ইমজার নতুন সদস্য হলেন ১১ জন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট-এর নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সংগঠনে এবার নতুন সদস্য করা হয়েছে ১১ জনকে। শনিবার (২৮ জানুয়ারি) ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইমজার নতুন সদস্যরা হলেন : দিগেন সিংহ (সময় টেলিভিশন), শাহ দিদার আলম নবেল (নিউজ টুয়েন্টিফোর), নাজমুল কবীর পাভেল (নিউজ টুয়েন্টিফোর), দেবাশীষ দাস (ইকরা-বাংলা টিভি), কমলজিৎ পাল (ইকরা-বাংলা টিভি), নুরুল ইসলাম (বিটিভি), রাহিন আহমদ (চ্যানেল এস ইউকে), হুসাইন আহমদ সুজাত (চ্যানেল এস ইউকে), মো. শফিকুল ইসলাম শফি (এটিএন বাংলা ইউকে), এ এম রুবেল (এটিএন বাংলা ইউকে) এবং মাঈদুল ইসলাম রাসেল (চ্যানেল টুয়েন্টিফোর)।

শনিবার ইমজা নিজস্ব কার্যালয়ে স্কুটিনি সভার বৈঠকে নতুন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.