Sylhet Today 24 PRINT

লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সিলেট প্রেসক্লাবের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ নাহাস পাশা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্বে লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যক্রম আরো বেগবান ও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ, লন্ডন বাংলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্যও কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.