Sylhet Today 24 PRINT

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোক বাতায় বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি জাতীয় পর্যায়ে রাজনীতির অঙ্গনকে অলংকৃত করেছিলেন। তাঁর মৃত্যুতে বৃহত্তর সিলেট তথা জাতীয় পর্যায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.