Sylhet Today 24 PRINT

সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ড, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ শতাংশ ছাড়

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনের ক্রেতাসাধারণের জন্যে ছাড় সহ বিশ্ব-ভালবাসা দিবস উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে ডায়মন্ড জুয়েলারির ওপর ৩০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

সিলেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুম উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজার ওয়াহিদ ভিউ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়মন্ড ওয়ার্ডের শো’রুম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিলীপ আগারওয়াল সাংবাদিকদের বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের স্থায়ী শো’রুমের। আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শোরুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.