Sylhet Today 24 PRINT

ক্লাসিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীর উপশহরে ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ২০১৭ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের উপর প্রত্যেক প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। কারণ নৈতিকতা বর্জিত শিক্ষা কল্যাণ বয়ে আনে না।

তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর এএনএএ মাহবুব আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ, সমাজসেবক গোলাম রব্বানী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.