Sylhet Today 24 PRINT

বিদায়ী জেলা প্রশাসককে সিলেট টেনিস ক্লাবের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট টেনিস ক্লাবের উদ্যোগে নগরীর টেনিস কমপ্লেক্সে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার সিলেটের যুগ্ম সচিব মো. মতিউর রহমান সভাপতিত্ব ও শেখ নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পিডিবির অবসরপ্রাপ্ত সুপারইনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আয়ুব আলী, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল করিম সেলিম, ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী।

অন্যান্যদেরও মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ-১ এর মহা ব্যবস্থাপক মাহবুবুল আলম, এনএসআই এর উপ-পরিচালক জিয়াউল কাদের, জালালাবাদ গ্যাসের ডিজিএম রামেন্দ্র কুমার সিংহ, জেলা নেজারতের সাহিদুল আলম, কাস্টমস ট্যাক্স ও ভ্যাটের যুগ্ম কমিশনার মাহবুব মোর্শেদ, পানি উন্নয়ন বোর্ডেও সহকারী ইঞ্জিনিয়ার দিপক দাস, ডিআইজি অফিসের এসপি মো. নুরুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক হামমাদ রব চৌধুরী, সদস্য সাদত হোসেন,  নিরঞ্জর পথি, সৈয়দ মহিউদ্দিন, ইমরান চৌধুরী, ব্যরিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, মবশ্বিও আলী, মনজ রায়, সদর এসিল্যান্ড আরিফুর রহমান, সহকারী কমিশনার জিয়াউল ইসলাম চৌধুরী, হোসেইন জকী, জাহিদ হাসান প্রিন্স, সাজ্জাদ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.