Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর আম্বরখানা একটি অভিজাত হোটেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি আব্দুল মান্নান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর যুব দল নেতা শামীম মজুমদার, জেলা পরিষদের সদস্য এড. মুজিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের সভাপতি মশিকুর রহমান মহি, আল মামুন খান, এনামূল হক এনু, বিমানবন্দর থানা যুবদলের আহ্বায়ক দেলওয়ার হোসেন দীলু, অধ্যাপক মঈন উদ্দিন, মন্তাজ হোসেন মুন্না, আজিজুর রহমান আজিজ, সিরাজুল ইসলাম সিরাজ, মহব্বত আলী, শাহপরাণ থানা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, মহানগর যুবদল নেতা সুহেল মাহমুদ, শরীফ উদ্দিন মেহদি, আজাদুর রহমান আজাদ, মনজুর হোসেন মজনু, শাহিন আলী, শফিক নুর, সালা উদ্দিন, ফারুক হোসেন, এটিএম ফয়েজ, মঈন উদ্দিন, সালেহ আহমদ খালেদ, এইচ এম দেলোয়ার, ইউনুস মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.