Sylhet Today 24 PRINT

ওসমানী জাদুঘরে বঙ্গবীর ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহম্মদ আতাউল গণি ওসমানী এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের ওসমানী জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, ড. সাঈদ নূরুল গণি। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.