Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীর সাথে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি মো. সালাম মিয়া, সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, মুরাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.