Sylhet Today 24 PRINT

‘খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকেই ভূমিকা পালন করতে হবে’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কয়ছর আহমদের সভাপতিত্বে ও দুলাল রেজা ও রেজাউল কাদির রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটখোলা ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সদর বিএনপির সহ সভাপতি ইসলাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ, ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আফম কামাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আলা উদ্দিন খান, সাধারণ সম্পাদক জইন উদ্দিন মেম্বার।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, মোরাদ হোসেন, আলতাফ হোসেন সুমন, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, যুবদল নেতা জামাল আহমদ, এম এ দিলোয়ার, নোমান আহমদ, জুয়েল আহমদ, হেলাল আহমদ মাছুম, এসকে শাহীন, এসএম মনসুর, নজরুল ইসলাম সুমন, মো. আলী ফয়জুল, এবি শিহাব, আবুল কালাম, আবুল লেইছ মেম্বার, তাইকুর রহমান, ছালিম উল্লাহ মেম্বার, মুজিবুর রহমান, বকুল মেম্বার, তাইফুল আলম পাবেল, ইমরান হোসেন, আব্দুল মনাফ মনা, মুহিবুর রহমান, সাহেদ আহমদ, রুকনুল ইসলাম রুকন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে। ছাত্রদলের বিগত দিনের কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা পালন করা অবিবাহিত ত্যাগীদেরকে নিয়ে আসা হবে নেতৃত্বে। ছাত্রদল নেতা-কর্মীরা বিএনপির আন্দোলন-সংগ্রামেও থাকতে হবে। দেশনেত্রী বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগের কর্মকাণ্ডে আজ দেশ দিশেহারা। প্রতিনিয়ত স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ হচ্ছে। ছাত্রদলকে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কাজ করতে হবে এবং সকল কলেজ, ভার্সিটিতে শিক্ষামুখী করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.