Sylhet Today 24 PRINT

সিএসই র চেয়ারম্যান হওয়ায় ড. মোমেনকে মহানগর যুবলীগের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় সংগঠনের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম এই অভিনন্দন জানান।

অভিনন্দন জানিয়ে পাঠানো প্রেস বার্তায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ড. এ কে আব্দুল মোমেন দেশে আসার পর থেকে বাংলাদেশ তথা সিলেটের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। সিলেটের কৃতিসন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি’র সিলেট-১ আসনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব সময় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন ড. এ কে আব্দুল মোমেন। আগামীতেও সিলেটের উন্নয়নে ড. এ কে আব্দুল মোমেন আন্তরিকতার সহিত কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ড. এ কে আব্দুল মোমেনকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.