Sylhet Today 24 PRINT

আর্কিটেকচারাল ফার্ম এ.কে.এসোসিয়েট-এর নতুন অফিস উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ মার্চ, ২০১৭

বুধবার বিকেলে সিলেট নগরীর নাস শপিং এন্ড এপার্টমেন্ট কমপ্লেক্সে তরুণ স্থপতি কাওসারুজ্জামান রাব্বানীর প্রতিষ্ঠিত আর্কিটেকচারাল ফার্ম "এ.কে.এসোসিয়েট"-এর নতুন অফিস উদ্বোধন সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা শাখার সভাপতি মহিলা আওয়ামী লীগের রুবি ফাতেমা ইসলাম, সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দিলওয়ার হোসাইন সজীব, আওয়ামীলীগের ১৭ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আব্দুল কবির কিবরিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.