সংবাদ বিজ্ঞপ্তি | ০৩ মার্চ, ২০১৭
আগামী ১০ মার্চ সিলেটে মণিপুরী ভাষা উৎসব ও শিশুমেলা অনুষ্ঠিত হবে।
এ উৎসবের আয়োজন করছে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০-৩০ মিনিটে শুরু হবে এ উৎসব।
এ উৎসবের সহযোগিতায় রয়েছে মণিপুরের সাহিত্য সংগঠন 'পেট্রিওটিক রাইটার্স ফোরাম'।
অনুষ্ঠানে আগ্রহীদের সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।