Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সভা

বড়লেখা প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল। (১১ মার্চ) শনিবার রাতে উপজেলার কাঁঠালতলী বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ছাত্রদল আয়োজিত এ বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন-বড়লেখা উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক মোস্তাক আজিজ মান্না, সাইফুর রহমান, শওকত হাসান, নুরুল ইসলাম সুজন, সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ কিবরিয়া কার্জন, যুগ্ম আহবায়ক গুলজার আহমদ, যুগ্ম আহবায়ক লিমন আহমদ, কাঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাব্বির আবির, সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.