Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলা যুবলীগের কর্মী সমাবেশ বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৭

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট সদর উপজেলা শাখার কর্মী সমাবেশ ১৫ মার্চ (বুধবার) বিকাল ৩টায় স্থানীয় টুকেরবাজার তেমুখি পয়েন্ট সংলগ্ন শরীফ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সিলেট সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় এ কর্মী সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সিলেট জেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত ও কর্মী সমাবেশ সমন্বয় কমিটির সদস্য জেলা যুবলীগ সহ-সভাপতি জুনায়েদ খোরাশানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, জনশক্তি কর্মসংস্থান সম্পাদক এস.এম শায়েস্তা তালুকদার এক যুক্ত বিবৃতিতে কর্মী সমাবেশে উপস্থিত থেকে সফল করে তোলার জন্য সিলেট সদর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.