Sylhet Today 24 PRINT

ক্রীড়া সংগঠক এনামুল বারী মজনুকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৭

সিলেটের কৃতি ফুটবল রেফারী ও ক্রীড়া সংগঠক এনামুল বারী মজনুর সিলেট জেলা স্টেডিয়ামে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১৩ মার্চ) রাতে জেলা ক্রীড়া ভবনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, হাজী হেলাল উদ্দিন আহমদ, গোলাম জাবির চৌধুরী জাবু, মঈনউদ্দিন আহমদ, এনামুল হক মুক্তা ও আব্দুর রকিব, এডভোকেট এটিএম ফয়েজ, দুলাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.