Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৭

হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূঁইয়া সামস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ৫৮-৩১ পয়েন্টে লাখাই উপজেলাকে এবং দ্বিতীয় খেলায় চুনারুঘাট উপজেলা ৫৪-২১ পয়েন্টে মাধবপুর উপজেলা দলকে পরাজিত করে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.