Sylhet Today 24 PRINT

ওমর ফারুককে নিয়ে ‘কটুক্তি’র প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৭

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও তাঁর পবিরারের সদস্যকে চট্টগ্রাম উত্তর বিএনপি 'কটুক্তি' করেছে এমন অভিযোগে বৃহস্পতিবার নগরীতে প্রতিবাদ মিছিল করেছে সিলেট মহানগর যুবলীগ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত।
 
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আজাদ খান, আনিসুজ্জামান আসিন, লাহিন আহমদ, মেহেদী কাবুল, আনিসুর রহমান তিতাস, হোসেন আহমদ বাবু, ইমামুর রহমান, লিটন, ইকবাল হোসেন কলিন্স সিংহ, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, গোলজার আহমদ জগলু, মুজিবুর রহমান, দিলোয়ার হোসেন দিলাল, জাহির চৌধুরী, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, হোসেন আহমদ, আফজল হোসেন, তোফায়েল আহমদ তারেক, শাহান  আহমদ, মুহিবুর রহমান মুন্না, মুরাদ চৌধুরী, মাজেদ চৌধুরী, ওবায়েদ বিন বাছেত সুমন, ইমদাদ হোসেন ইমু, সাকারিয়া শাকির, ইয়াসিন আহমদ, এস আর শাওন, আব্দুর রহমান সুমেল, রঞ্জন দেব, মাসুদ আহমদ, রুম্মান আহমদ মনা, মুন্না মিয়া, জুয়েল হাসান, আবির হাসান, সাহেদ আহমদ, আকমল হোসেন মালাই, মাহবুব মিটু, আব্দুল আহাদ, রবিউল হাসান শুভ, রূপম আহমদ, জামিল আহমদ, আতিকুর রহমান লাভু, রুবেল আহমদ, আমিন আহমদ, সদেক খান, বদরুল ইসলাম, আদিল ইসলাম, বাপ্পি দাস, রেজা হাসান, আব্দুল কাদির ইমন, আহমদ হামজা, রুহুল আমিন, ফয়সল আহমদ, তারেক আহমদ, আখলাকুর নেওয়াজ, মারুফ মির্জা, রাজন আহমদ, এড আবুল কাশেম, এড. আকবর, সেলিম আহমদ, ইমরান আহমদ সালেহ আহমদ, রবিন আহমদ, অপু, শামীম আহমদ, অনুজ তালুকদার, ফয়েজ আহমদ, রায়হান, কাসেম আহম, প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.