Sylhet Today 24 PRINT

শিববাড়িতে বিস্ফোরণে নিহত ফাহিম ও অপু’র স্মরণে ছাত্রলীগের শোকর‍্যালি মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৭

সিলেটের শিববাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম এবং ছাত্রলীগকর্মী ওয়াহিদুল ইসলাম অপু'র স্মরণে মঙ্গলবার শোক র‍্যালি করবে ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই শোক র‍্যালি নগরীর রেজিস্টার মাঠ থেকে শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ছাত্রলীগের সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক আদি রাজ উজ্জ্বল।

প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে র‍্যালীতে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.