Sylhet Today 24 PRINT

এমসি কলেজ ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৭

কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ এম.সি.কলেজ শাখা।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা সম্প্রতি সিলেটের শিববাড়ী আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওহিদুল ইসলাম অপু এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের বন-উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম এবং ২ জন পুলিশ কর্মকর্তারা সহ ৬ জনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারা এ হামলার তীব্র নিন্দা করেন।

সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমসি কলেজ শাখা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

মিছিল ও সমাবেশে দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং টিটু চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জাহেদ আহমেদ, হোসাইন আহমদ, রাজীব কুমার দাশ, শামীম আলী, রাসেল আহমদ, রুবেল আহমদ, অনুপম তালুকদার, সৌরভ দাস, সায়েল, মাসুম, সোহেল, মাহবুব, মানিক, বাপ্পী, কানন, কাঞ্চন, রতন, সিরাজুল, সবুজ, সাজু, সুরঞ্জিত, আরহাম, লিপু, সেলিম হক, রাহী, প্রীতম, নিটু, জাকারিয়া, অপু দাস, জন, সিহাব খান, মাহফুজ, সোহাগ, সাওন, নিউটন, জুনেদ, সম্রাট, জাহাঙ্গীর, তান্না, মুমেন, সোহান ও সাজ্জাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.