Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৭

স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে গণহত্যা ও মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক আলোকচিত্র দেখানো হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী আলোকচিত্র প্রদর্শন চলার সময় কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর জয়েস। সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.