Sylhet Today 24 PRINT

ইকবাল আহমদ চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন পৌঁছেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের লন্ডন পৌঁছেছেন।

রোববার (৯ এপ্রিল) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হিথরো অবতরণ করেন।

এ সময় তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামীলীগের জন সংযোগ সম্পাদক, সাবেক ছাত্রনেতা রবিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল হক, আন্তর্জাতিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুল হক জিলু, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মিছবাহ মাছুম সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

লন্ডনে অবস্থানকালে তিনি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.