Sylhet Today 24 PRINT

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বৈশাখী আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৭

“নববর্ষের আবাহনে, এসো মিলি প্রাণের টানে” এই স্লোগান নিয়ে বৈশাখী উৎসব ১৪২৪ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট পুলিশ লাইন হাই স্কুল মাঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি।

এ উপলক্ষে সকালে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে রিকাবীবাজারস্থ পুলিশ লাইন হাই স্কুল মাঠ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নর্থইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। পরে বেলা আড়াইটায় উৎসব মঞ্চ মাতাবে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল কসমিক রে ও সিলেটের জনপ্রিয় ব্যান্ড দল ঐরাবত।

বাড়তি আকর্ষণ হিসাবে থাকছে বিকেল ৫টায় ফানুস উড়ানো।

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উদযাপন উপলক্ষে নর্থইস্ট ইউনিভার্সিটির সকল আয়োজনে সংশ্লিষ্টদের উপস্থিতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে রাঙিয়ে তুলবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.