Sylhet Today 24 PRINT

বাংলা নববর্ষ উপলক্ষে নগরবাসীকে মেয়র আরিফের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ।

তিনি আরো বলেন, বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।

সিটি মেয়র শুভ নববর্ষে বিগত বছরের দুঃখ-বেদনা, ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। একই সাথে আগামী দিনগুলোতে নগরবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আরিফ।

তিনি শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.