Sylhet Today 24 PRINT

পথশিশুদের নিয়ে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের বৈশাখ উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৭

বাংলা নববর্ষে পথশিশুদের নিয়ে বৈশাখ উদযাপন করেছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।

শুক্রবার সকালে গোলাপগঞ্জ চৌমুহনীতে স্থানীয় ছিন্নমূল পথ শিশুদের নিয়ে সামর্থ্যের আলোকে একটুকু হাসি ফুটানোর খাদ্যসামগ্রি বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন চ্যারিটি ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুমন আলী, সভাপতি হুমায়ুন কবির রুবেল, সহ সভাপতি আদিল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল গফফার, সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, তাহেদ আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক রিমন আহমদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক মিযান আহমদ, প্রচার সম্পাদক মো. রুহুল আমীন, সদর ইউনিয়ন সভাপতি জুনেদ আহমদ, দিদার আহমদ, রিফাত আহমদ, রাজু আহমদ, রুহুল আমীন, জামিল আহমদ রায়হান, অমিত, শাহ এম এ নাইয়ান জাহান, শাহ এম এ রুম্মান জাহান, আমিনুর রহমান, একলাল আহমদ টিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.