Sylhet Today 24 PRINT

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কামরান পরিবারের নববর্ষ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ এপ্রিল, ২০১৭

সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে পহেলা বৈশাখের উৎসব উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার পরিবার।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে তার বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দেশীয় চিড়া, খই, মোয়া, নিমকি, গেজা, চিড়ার মোয়া, তিলু ইত্যাদি খাবার বিতরণ করেন কামরান।

অনুষ্ঠানের আয়োজক সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব। শ্রেণ-বর্ণ নির্বিশেষে এই উৎসব সার্বজনীন। সবার সাথে নববর্ষের আনন্দ ভাগাভাগি করাই ছিল আমাদের পরিবারের প্রচেষ্টা। আমরা চাই, সবার মাঝে ছুঁয়ে যাক নববষের্র আনন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আসমা কামরান, ফারহানা আরমান শাহানা, ফাতেহা ইয়াসমিন, আরিবা ইয়াসমিন, দ্বিপিকা, মো. ইব্রাহীম, সিরাজুল ইসলাম শামীম, পাপ্পু খান, এম.এ মতিন, এড. তারেক আহমদ, আব্দুর রহিম, ইমরান উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.