Sylhet Today 24 PRINT

কাউন্সিলর আজাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিকৃবিতে দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হৃত্বিক দেব অপুর  উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সকল স্তরের নেতা কর্মীরা ।  

আজ(সোমবার) বাদ আসর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে  দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ মুজিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.