সিলেটটুডে ডেস্ক | ১৯ এপ্রিল, ২০১৭
সিলেট নগরীর কুমারপাড়ার ব্যবসায়ীদর উদ্যোগে “কুমারপাড়া ব্যবসায়ি সমিতি সিলেট’ যাত্রা শুরু করেছে। রোববার সন্ধ্যায় কুমারপাড়ার প্রধান সড়কের বীর বিক্রম ইয়ামীন কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী লিয়াকত আলী মিঠুকে সভাপতি ও মোঃ নাহিদুর রহমানকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন এই ব্যবসায়ী সমিতি গঠন করা হয়।
এর আগে কুমারপাড়ার ভবন মালিক ও ব্যবসায়িদের এক সমন্বিত সভা অনুষ্ঠিত হয়। ব্যবসা প্রতিষ্ঠান রুপাঞ্জলের স্বত্তাধিকারি আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভবন মালিকদের পক্ষে গোলাম জাকির চৌধুরী, হাবিব আহমদ, শাহ মোঃ আলী রব, মকবুল হোসেন, লুৎফুর রহমান, আব্দুর রকিব, আব্দুল মুমিত চৌধুরী প্রমুখ ।
সভায় ব্যবসায়িদের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কুমারপাড়া ব্যবসায় সমিতি সিলেট’র কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- লিয়াকত আলী মিঠু (দুলনা), সহ সভাপতি- জমির হোসেন(আরিফ রেষ্টুরেন্ট),সহ সভাপতি- নজরুল ইসলাম (সাইকেল প্লাস),সহ সভাপতি- নাজিমুল হক চৌধুরী(আটিস্টি), সহ সভাপতি- মোঃ তারেক আহমদ (হাংরী স্টেশন), সাধারণ সম্পাদক- মোঃ নাহিদুর রহমান (মিরর), যুগ্ম সম্পাদক- মান্না চক্রবর্তী(ওয়েষ্টজ), সাংগঠনিক সম্পাদক- শাহেদ আক্তার জনী (পেডেল হাউস), যুগ্ম সাংগঠনিক সম্পাদক- ফাহিম চৌধুরী (বিগ বাইট), অর্থ সম্পাদক-মোঃ জুয়েল আহমদ (রোজ), প্রচার সম্পাদক- মোঃ জাহিদুল ইসলাম জাবেদ (দি লেডিস ভিউ)।