Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ ফেয়ারওয়েলের আয়োজন করা হয়।

ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান এবং সহকারী অধ্যাপক তাহরাত নেওয়াজ।

৫ম ব্যাচের মোট ১৩ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে ফেয়ারওয়েল প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দেশের প্রতি ভালবাসা, ন্যায়পরায়ণতা ও কর্মজীবনের সফলতাসহ ভবিষ্যতের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন বলে আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ড. তোফায়েল আহমদ সকল বিদায়ী শিক্ষার্থীর সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথি সকল বিদায়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজনেস ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.