Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়ন সিলেট সংসদের সম্মেলন ২৯ এপ্রিল, পুনর্মিলনীর নিবন্ধন চলছে

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ এর ৩৪ তম সম্মেলন আগামী ২৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলন উপলক্ষ্যে সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে একটি পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।

পুনর্মিলনী আয়োজনে অংশগ্রহণের জন্য প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের নাম নিবন্ধন কার্যক্রম চলছে বলে বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্ত এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রনি সেনাপতি।

যৌথ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে অবস্থানরত সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দের প্রতি নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য যে, নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকবে আগামি ২৭ এপ্রিল পর্যন্ত। নিবন্ধন সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭২৭-৪১৪৫৪৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.