Sylhet Today 24 PRINT

হামলায় আহত ছাত্রলীগ নেতা তুষারকে দেখতে বোমা বিস্ফোরণে নিহত অপুর মা

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৭

সন্ত্রাসী হামলায় আহত সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারকে দেখতে বৃহস্পতিবার বিকেলে তার সুবিধবাজারস্থ বাসভবনে যান দক্ষিণ সুরমার শিববাড়ীতে জঙ্গিদের বোমা হামলায় নিহত ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপুর মা, ২৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আফজল হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা দিপংকর টিপু, শেখ মোঃ আমিন আহমদ, মাওলানা রুহুল আমীন, ছাত্রলীগ নেতা এপলু আহমদ, মাসুদ আহমদ, সজল, তাজিবুন্নেছা মলি প্রমুখ।

নেতৃবৃন্দ আহত তুষারের পাশে কিছু সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বলেন, হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। এ সময় তুষার বোমা হামলায় নিহত ছাত্রলীগ নেতা অপুর মাকে শান্তনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.