Sylhet Today 24 PRINT

ইলিয়াসের সন্ধান দাবিতে জেলা বিএনপির প্রতিবাদ সভা সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৭

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সভাপতি এম. ইলিয়াস আলীসহ নিখোঁজ হওয়া নেতাকর্মীদের সন্ধান ও নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে সিলেট জেলা বিএনপি এক প্রতিবাদ সভা ঘোষনা করেছে।

সভাটি আগামী ২৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শামসুজ্জামান দুদু।

শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ, জননেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেট জেলা বিএনপি ঘোষিত ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে সোমবারের প্রতিবাদ সভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, সরকার সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং গাড়ী চালক আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম নামক কারাগারে আটকে রেখেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরীহ নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে। খুন-গুম বন্ধ করে জননেতা ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করতে হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.