Sylhet Today 24 PRINT

শবে মিরাজ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৭

পবিত্র শবে মিরাজ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাদ জোহর সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. রাজিক মিয়া, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম (ঝলক), কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত আসনের শামীমা স্বাধীন, সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামছুল ইসলাম আল-হাদী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. শাহ আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.