সিলেটটুডে ডেস্ক | ২৯ এপ্রিল, ২০১৭
বৃহত্তর ষ্টেশনরোড ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য কৃষ্ণ কান্ত দাস(৪৮) আর নেই। শুক্রবার সকালে নগরীর মীরের ময়দানস্থ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ২কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
এদিকে, কৃষ্ণকান্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন, সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সহ সকল পরিচালকবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার সদগতি কামনা করেন।
বৃহত্তর স্টেশনরোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী গোলাম হোসেন ও সাধারন সম্পাদক মুকির হোসেন চৌধুরী অপর এক শোক বার্তায় প্রয়াতের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপ শোকবার্তায় কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এটিএম মোসাহিদ উদ্দিন (অবৈতনিক) এক যুক্ত বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।