Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয় দাশের বাবার শ্রাদ্ধানুষ্ঠান বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

উগ্রবাদীদের হাতে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের বাবা প্রয়াত রবীন্দ্র কুমার দাশের শ্রাদ্ধানুষ্ঠান বুধবার (৩ মে) সুবিদবাজারস্থ নিজ বাসায় অনুষ্ঠিত হবে।

২১ এপ্রিল রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবীন্দ্র দাশ (৭৩)।

রবীন্দ্র দাশের মেয়ের জামাই, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর জানান, বুধবার দুপুরে সুবিদবাজার এলাকার নিজ বাসায় রবীন্দ্র কুমার দাশের দাশের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ৫ মে দুপুরে নগরীর জিন্দাবাজারের জগন্নাথ জিউর আখড়ায় প্রসাদ বিতরণ করা হবে।

দুই ছেলে ও দুই মেয়ের জনক রবীন্দ্র কুমার দাশের ছোট ছেলে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে ২০১৫ সালের ১২ মে নিজ বাসার সামনে ধর্মীয় উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংক কর্মকর্তা অনন্ত হত্যা মামলা সিলেট আদালতে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.