Sylhet Today 24 PRINT

নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন শম্পা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

বাংলাদেশের অন্যতম প্রগতিশীল ও নারী আন্দোলনের অগ্রপথিক নারী সংগঠন বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্দ্রানী সেন শম্পা। তিনি এই সংগঠনের সিলেট জেলা সভাপতিরও দায়িত্বে রয়েছেন।

গত ২৯ এপ্রিল ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত বাংলাদেশ নারী মুক্তি সংসদের ৫ম জাতীয় সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে ৬১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক হন ইন্দ্রানী সেন। ইন্দ্রানী সেন শম্পা সিলেটের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনসহ নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.