Sylhet Today 24 PRINT

মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৭

মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সভা শুক্রবার (৫মে) বিকাল ৪ টায় সংগঠনের আম্বরখানাস্থ লেইছ সুপার মার্কেটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির সাংগঠনিক সম্পাদক নাজিকুল ইসলাম রানার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাহ ছদরুল ইসলাম। সভায় আর্থিক বিবরণ পেশ করেন কার্যকরী কমিটির অর্থ সম্পাদক মহেশ ঘোষ। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সুশান্ত কুমার শাহ বণিক বাপ্পী।

সভায় প্রস্তাবিত রিপোর্টের উপর আলোচনা করেন মো: ইয়াহিয়া আহমদ, বিক্রম কুমার ভিকি, দীপক দেব দীপু, রাজু দাস, মো: আমিন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জয়দ্বীপ রায়, সহ সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ, দপ্তর সম্পাদক মো: মানিক, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো: বদরুল আলম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র দাস, কার্যকরী সদস্য আপ্তাব আলী ও শাহীন আহমদ প্রমুখ।

সভায় সমিতির কার্যক্রম নিয়ে সদস্যরা বলেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা সমস্যা ও সংকটে জর্জরিত আমরা। উক্ত সংকট ও সমস্যা সমিতির সকল সদস্যরা সমন্বিতভাবে মোকাবেলা করে সমিতির কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের কাজ করতে হবে। সভায় আর্ত-মানবতার সেবায় একটি কল্যণ তহবিল গঠন করার প্রস্তাবসহ আরো কয়েকটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.