Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপির কর্মীসভা সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৭

বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সাংগঠনিক দলের সফর উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে সোমবার (৮ মে) সকাল ১০টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্র গঠিত সাংগঠনিক দলের প্রধান (সিলেট জেলা ও মহানগর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কর্মীসভায় সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.