Sylhet Today 24 PRINT

সিলেট ও শ্রীমঙ্গলে দারাজ ডটকমের হোম ডেলিভারি শুরু

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৭ মে, ২০১৭

ঢাকা ও চট্রগ্রামের পর এবার সিলেট ও শ্রীমঙ্গলে হোম ডেলিভারি সেবা শুরু করেছে অনলাইন মার্কেট দারাজ ডটকম ডটবিডি।

রোববার (৭ মে) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে সিলেট ও শ্রীমঙ্গল অঞ্চলের বাসিন্দারা পুরোপুরি উপভোগ করতে পারবেন ই-কমার্সের সুবিধা।

আরও বলা হয়, দারাজ বাংলাদেশের প্রায় এক লাখ পণ্য এখন গ্রাহকের হাতের নাগালে। আশা করা যাচ্ছে, এই উদ্যোগে তারা লাভবান হবেন এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পাবে।

এর আগে ঢাকা ও চট্টগ্রামে হোম ডেলিভারি শুরু করেছিল দারাজ। এ বছরের মধ্যেই কুমিল্লা, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশালসহ আরও ২০টি জেলায় শুরু হতে যাচ্ছে দারাজ বাংলাদেশের হোম ডেলিভারি।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বেনজামিন দি ফুশিয়ের জানান, আমরা চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে। এই উদ্যোগের ফলে ই-কমার্সের প্রসার আরও বাড়বে এবং দেশে ই-কমার্স ক্ষেত্রের ভিত্তি আরও শক্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.