Sylhet Today 24 PRINT

মদনমোহন কলেজে আজ বক্তৃতা দেবেন অঞ্জন সেন

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৭

মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ ও কথাপরম্পরার যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তব্যের বিষয় উত্তরআধুনিকতা ও নিম্নবর্গের কথা।

এতে বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট গবেষক ও তাত্ত্বিক অঞ্জন সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মদনমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাহিতানুরাগী সুধীজন উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.