Sylhet Today 24 PRINT

মিলাদ ড্রিংকিং ওয়াটার ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৭

আজাদী সমাজ কল্যাণ সংঘ আয়োজিত ও মিলাদ ড্রিংকিং ওয়াটারের পৃষ্টপোষকতায় মিলাদ ড্রিংকিং ওয়াটার ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।

সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার একটি মাঠে শনিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, মিলাদ ড্রিংকিং ওয়াটারের স্বত্তাধিকারী ও ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ।

আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুল কাহির এর সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক বাবুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিদ আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির যেমু, সোঞেল, সুমন. তারেক, রাফি, টিটু, নাহিদ, আরাফাত, সাইফুল, বিদু প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় ৬উইকেটে মিরবক্সটুলা-১১ কে হারিয়ে মিরবক্সটুলা রয়েলস চ্যাম্পিয়ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.