Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে আয়বর্ধক কর্মসূচি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ মে, ২০১৭

সিলেটের বিশ্বনাথে অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে শনিবার (২০ মে) সমিতির নতুন ও পুরাতন সদস্যদের জন্য আয়বর্ধক কর্মসূচি সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বিশ্বনাথ বাজারের সমিতির নতুন ঠিকানায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী আরব আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদিকুর রহমান।

সমিতির প্রোগ্রাম অফিসার সোনালী বিশ্বাস ও প্রবীর কুমার দামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের ভাগ্য উন্নয়নে এই সমিতি যে অবদান রাখছে তা অনস্বীকার্য। হাজারো সামাজিক বাধা থাকার পর ও অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লি: মানুষের উন্নয়নে আগেও কাজ করেছে ভবিষ্যতেও কাজ করে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

সমিতির প্রোগ্রাম কোর্ডিনেটর শৈবাল দাসের তত্বাবধানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার কান্তা নাগ। কর্মশালার শেষাংশে প্রোগ্রাম অফিসার জুনায়েদ আহমদ আয়বর্ধক কর্মসূচি সম্পর্কিত ৩ টি কেইস ষ্টাডি উপস্থাপন করেন। কর্মশালায় সমিতির নতুন ও পুরাতন ৯০ জন সদস্যদের পাশাপাশি সমিতির এডমিন ম্যানেজার প্রিয়ম দত্ত, প্রোগ্রাম অফিসার হুমায়ুন মিয়া ও অন্যন্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.