Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

সভায় স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন ভবন নির্মাণে পাইলিংসহ আনুষঙ্গিক কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয়।

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দকে ইউনিভার্সিটির সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও আন্তরিক ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.