Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ২৫ মে, ২০১৭

সিলেটে পুলিশের মাসিক কল্যাণ সভা বৃহস্পতিবার (২৫ মে) সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিলেট জেলার বিভিন্ন থানায় মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার, দুর্ধর্ষ আসামী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্ত ভাল কাজের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মোক্তার আলী, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই তরুন মজুমদার, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর চন্দ্র দেব, এএসআই মোঃ জাকির হোসেন, ওসমানীনগর থানার এএসআই মারুফ আল মুকিত, কানাইঘাট থানার এসআই মোঃ হুমায়ুন কবির, বিশ্বনাথ থানার এসআই রাজিব রহমান, এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, জৈন্তাপুর মডেল থানার এএসআই শাফিউল ইসলাম, জকিগঞ্জ থানার এসআই পীযুষ কান্তি দাস, এএসআই সুকেশ চন্দ্র পাল, এএসআই রাজীব রায়, ট্রাফিক অফিস সার্জেন্ট ফাহাদ চৌধুরী, টিএসআই আবু বক্কর সিদ্দিক, এটিএসআই মো: সায়েদ উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল মো: সামছুল আলম, কনস্টেবল মো: জাহাঙ্গীর আলম।

সভায় সিলেটের পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং উক্ত পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে। সবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

সভায় সিলেট জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.